ক্যাটাগরি

৫ মার্চ পর্যন্ত রাশিফল

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য
গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান
বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা
বলে না।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে,
তবে ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নিতে হবে। সপ্তাহের মাঝদিকে ব্যবসায় ভালো খবর পেতে পারেন।
স্ত্রীর সঙ্গে আলোচনায় সমস্যার সমাধান হতে পারে। সপ্তাহের শেষদিক শরীরে নিয়ে সমস্যার
জন্য কাজের ক্ষতি হতে পারে। সন্তানদের ভবিষ্যতের জন্য ভালো কিছু করার চিন্তার আসতে
পারে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে প্রেমিক প্রেমিকা বা প্রিয়তমাকে খুশি রাখতে ফোনে
কথা বলুন। সপ্তাহের মাঝদিকে শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন। অসুস্থ হওয়ার আশঙ্কা
আছে, তাই স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। সপ্তাহের শেষদিকে ভুল বোঝাবুঝির কারণে
কিছুক্ষণ খারাপ সময় পার করার জন্য প্রিয়জনের কল্যাণে সমস্যার সমাধান হবে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে পুরানো বন্ধুর পরামর্শে ব্যবসায়িকভাবে লাভবান
হতে পারেন। সপ্তাহের মাঝদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে একে অপরকে কতটা ভালোবাসেন তা
বুঝতে পারবেন। সপ্তাহের শেষদিকে স্বাস্থ্যগত সমস্যার কারণে মানসিকভাবে বিপর্যস্ত থাকতে
পারেন।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে মানুষের প্রসংশা পাবেন। সপ্তাহের মাঝদিকে কোনো
বন্ধু আপনার ধৈর্য্যশক্তির পরীক্ষা নিতে পারে। প্রতি সিদ্ধান্তে বিচক্ষণ হতে হবে। সপ্তাহের
শেষদিকে প্রেম ও সহচর্য বৃদ্ধি পারে। বিবাহিতরা স্ত্রীর কাছ থেকে দারুণ কোনো চমক পেতে
পারেন।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে পাওনা টাকা আদায় হতে পারে। আর্থিক দিক থেকে উন্নতি
প্রায় নিশ্চিত। সপ্তাহের মাঝদিকে শুভাকাঙ্ক্ষিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখুন।
প্রিয়জনের হৃদয় জয় করতে সফল হবেন। সপ্তাহের শেষ দিকটা নতুন বাড়ি তৈরির পরিকল্পনার জন্য
শুভ সময়।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে বুদ্ধির প্রয়োগ যথাযথ
হলে সাফল্য পাবেন। সম্মান ও প্রতিপত্তি বাড়বে। সপ্তাহের মাঝদিকে কোনো নতুন পরিস্থিতিরি
মুখোমুখি হতে পারেন। সপ্তাহের শেষদিকে নিকটতম ভ্রমণে লাভবান হতে পারেন। প্রতিবেশির
কাছ থেকে কোনো উপকার পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুটা ধর্মীয় ক্রিয়াকলাপের
সময়। দরিদ্রতার সহায়তা মানসিক প্রশান্তি বয়ে আনবে। সপ্তাহের মাঝদিকে রাজনীতিবিদদের
সম্মান বাড়তে পারে। পরিবেশ ও পরিস্থিতি বুঝে কথা বলতে হবে। সপ্তাহের শেষদিকে অর্থ সঞ্চয়ের
লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা
পূরণ হতে পারে। সপ্তাহের মাঝদিকে কারও প্রেমের ব্যাপারে নিঃসঙ্গতা দেখা দিতে পারে।
কাজের চাপ বাড়বে, সঙ্গে ক্লান্তিও। সপ্তাহের শেষদিকে দ্রুত সিদ্ধান্ত নিতে না পারলে
সুযোগ হাতছাড়া হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে কারও নতুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যাংকে
কর্মরতরা কোনো সুখবর পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে দূরের কোনো আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিক
সুসংবাদ পেতে পারেন, যা পুরো পরিবারে খুশির জোয়ার বয়ে আনবে। সপ্তাহের শেষদিকে শারীরিক
সমস্যার জন্য ভ্রমণ বাতিল হতে পারে। স্ত্রী সঙ্গে কোনো ছোট কারণে অশান্তি বাঁধতে পারে।

মকর রাশি (২২ নভেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে
পারে। বাবার সঙ্গে মতোবিরোধ পরিহার করুন। সপ্তাহের মাঝদিকে নারীদের মধ্যে কারও চাকরির
সুযোগ আসতে পারে। কেউ আবার কর্মজীবনে বিশেষ উচ্চতায় পৌঁছাতে পারেন। সপ্তাহের শেষদিক
আপনার উচ্চাকাঙ্ক্ষা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। মানুষের সেবাতেই মানসিক প্রশান্তি।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে যানবাহন চালানো বা চড়ার
সময় একটু সতর্ক থাকতে হবে। শুভকাজে বাধা আসতে পারে। সপ্তাহের মাঝদিকে কারও উচ্চশিক্ষার
কোনো কাজে সফলতা আসতে পারে। শিক্ষার জন্য বিদেশযাত্রা হতে পারে। সপ্তাহের শেষদিকে উচ্চপদস্থ
কর্মকর্তার জন্য আটকে থাকা কোনো কাজ উদ্ধার হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে আপনার পদ্ধতিতে উদার হন। পরিবারের সদস্যদের
সঙ্গে সময় কাটান। সপ্তাহের মাঝদিকে কারও সঙ্গে অশান্তি করবেন না, অন্যথায় আইনি জটিলতায়
জড়াতে পারেন। সপ্তাহের শেষদিকে যারা বিদেশে ব্যবসা করেন তারা আর্থিকভাবে লাভবান হতে
পারে পারেন।

আরও পড়ুন


২০২১ সালে অর্থভাগ্য কার কেমন
 

নয়া বছরে প্রেমভাগ্য