এক সংবাদ বিজ্ঞপ্তিতে
মেঘনা গ্রুপ জানায়, বিস্কুট তৈরির অন্যতম উপাদান আটা, ময়দা, তেল, মিল্ক পাউডার এবং
চিনি মেঘনা গ্রুপ দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছে।
এরই ধারাবাহিকতায় সর্বোচ্চ
গুণগত মান নিশ্চিত করতে বিস্কুট কারখানায় সংযোজন করা হয়েছে ইতালি এবং ডেনমার্ক থেকে
আমদানি করা সর্বাধুনিক প্রযুক্তির মেশিন।
ফ্রেশ বিস্কুট তৈরি
হয় সর্বাধুনিক স্বয়ংক্রিয় মেশিনে, যা পণ্যের স্বাদ ও সঠিক গুণগত মান নিশ্চিত করে এবং
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে বিস্কুট
সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।
ভোক্তা চাহিদার কথা
বিবেচনা করে মেঘনা গ্রুপ নানা ধরনের বিস্কুট বাজারজাত করছে, যার মধ্যে সর্বনিম্ন পাঁচ
টাকা থেকে শুরু করে ১৫০ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের বিস্কুট ও কুকিজ রয়েছে।
বর্তমানে শিশুদের জন্য
আছে ফ্রেশ ফানফিল স্যান্ডউইচ ক্রিম চকলেট বিস্কুট ও ফ্রেশ ফানফিল স্যান্ডউইচ ক্রিম
পাইনঅ্যাপেল বিস্কুট, ফ্রেশ ফ্যান্টাসি কুকিজ বিস্কুট। এছাড়াও সব বয়সীদের জন্য আছে
ফ্রেশ এনার্জি কুকিজ, ফ্রেশ কোকোনাট কুকিজ, ফ্রেশ সুগার ক্রাশ ও ফ্রেশ চকলেট চিপ কুকিজ
এবং বয়স্কদের জন্য আছে ফ্রেশ হেলদি চয়েস বিস্কুট।
আকর্ষণীয় মোড়ক ও সুলভ
মূল্যের কারণে ইতিমধ্যেই ১২টি পণ্য ভোক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে
মেঘনা গ্রুপ।