ক্যাটাগরি

বণিকবার্তার কর্মী হত্যামামলায় খালাত ভাইর ফাঁসির রায়

রোববার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা
জজ তেহসিন ইফতেখানের দেওয়া রায়ে আরও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এইচ এম ফয়সাল নিহত
জাহাঙ্গীরের খালাত ভাই। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন নাজমুল হাসান ওরফে রাকিব, রায়হান
হাসান সারোয়ার ও ফাহিম হাসান খান।

মৃত্যুদণ্ডে দণ্ডিত ফয়সাল পলাতক রয়েছেন। তর
বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানান মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্র
পক্ষের প্রধান কৌঁসুলি আব্দুল্লাহ আবু।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে কারাগার
থেকে আদালতে হাজির করা হয়।

২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর সকালে বাসা থেকে
বেরিয়ে নিখোঁজ হন জাহাঙ্গীর। ওই দিন তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। লাশ
উদ্ধারের পর হত্যামামলা হয়।

এজাহারে বলা হয়, জাহাঙ্গীর নিখোঁজ হওয়ার পর
তার খবর জানতে একাধিকবার ফয়সালের সঙ্গে জাহাঙ্গীরের পরিবার কথা বললেও ফয়সাল তখন বলেছিলেন,
তিনি ‘কিছুই জানেন না’।

পরে রাজধানীর খিলক্ষেত নামাপাড়ার ২১১/১-এ নম্বর
বাড়ির পাঁচতলার একটি মেসে সুটকেসের ভেতর থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়।

লাশ পাওয়ার পর ১৮ সেপ্টেম্বর জাহাঙ্গীরের স্ত্রী
রোকসানা পারভীন খিলক্ষেত থানায় হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি
আদালতে অভিযোগপত্র দেন খিলক্ষেত থানার এসআই আব্দুল জলিল।

ওই বছরের ২৫ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন
করেন বিচারক। মামলাটির বিচার চলাকালে আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।