গত ৪ অক্টোবর হওয়ার কথা
ছিল ম্যাচটি। কিন্তু ম্যাচ খেলতে তখন তুরিনে যেতে পারেনি নাপোলি। কারণ হিসেবে তারা
বলেছিল, দলের দুজন কোভিড-১৯ পজিটিভ
হওয়ায় স্থানীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে খেলোয়াড়দের বাড়িতে থাকতে বলা হয়েছে।
পরিস্থিতি বিবেচনায়
নিয়ে ম্যাচ স্থগিতের আবেদন করে দলটি। কিন্তু লিগ কর্তৃপক্ষ নিয়মের কথা জানিয়ে আগের
সিদ্ধান্তে অটল থাকে। ইউভেন্তুসও ম্যাচটি সূচি অনুযায়ী খেলতে মরিয়া ছিল। ঠিক সময়ে
তাদের পুরো দল পৌঁছে গিয়েছিল স্টেডিয়ামে।
নিয়ম মেনে কিক-অফের ৪৫
মিনিট পেরিয়ে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। পরে সেরি
আর শৃঙ্খলা কমিটি নাপোলিকে ৩-০ গোলে হারের শাস্তি দেয়। তিন পয়েন্ট পায় ইউভেন্তুস, নাপোলির কেটে রাখা হয় এক পয়েন্ট। তবে শাস্তির
বিরুদ্ধে আপিল করে নাপোলি জিতলে পুনরায় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়, প্রত্যাহার করা হয় শাস্তি।
ঘরের মাঠে গত মঙ্গলবার
রাতে স্পেৎসিয়াকে ৩-০ গোলে হারানো ইউভেন্তুস ২৪ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয়
স্থানে আছে। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে ছয়ে আছে নাপোলি। ইউভেন্তুসের সমান
ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।