ক্যাটাগরি

চঞ্চল-শুভর ‘কন্ট্রাক্ট’ আসছে ১৮ মার্চ

মঙ্গলবার সন্ধ্যায় এ ওয়েব সিরিজের অফিসিয়াল পোস্টার উন্মোচন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জিফাইভ; সিরিজটি মুক্তি পাচ্ছে ১৮ মার্চ। 

প্রথমবারের মতো একসঙ্গে কোনও ওয়েব সিরিজে অভিনয় করেছেন চঞ্চল-শুভ। সিরিজটি পরিচালনা করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়দ; সহকারী পরিচালক হিসেবে ছিলেন পার্থ সরকার।

এটি জিফাইভের তৃতীয় অরিজিনাল; সিরিজটি বাংলাদেশি দর্শকরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের বই ‘কন্ট্রাক্ট’’ অবলম্বনে নির্মিত এ সিরিজে রাজনীতির অন্ধকার জগত তুলে আনা হয়েছে। 

এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রাফিয়াত রশিদ মিথিলা ও তারিক আনাম খান।