ক্যাটাগরি

দোহারে পদ্মায় অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

দোহার থানার কুতুবপুর
নৌপুলিশ ফাঁড়ির
ইনচার্জ এসআই
শামসুল আলম
জানান, উপজেলার
বাহ্রাঘাট এলাকার তালতলা সরকারবাড়ি ঘাটের
কাছে পদ্মা নদী থেকে
মঙ্গলবার রাত
সাড়ে ৯টার
দিকে লাশটি
উদ্ধার করা
হয়েছে।

লাল খয়েরি ছাপা
ম্যাকসি ও
শাঁখা পরা
তরুণীর বয়স
আনুমানিক ২৪
বছর জানালেও
তার পরিচয়
পাওয়া যায়নি
বলে জানান
এসআই শামসুল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন,
রাতে স্থানীয়রা
লাশটি ভাসতে
দেখে পুলিশে
খবর দেয়। লাশ উদ্ধারের পর
সুরতহাল প্রতিবেদন
তৈরি করে
বুধবার সকালে
ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল
কলেজ হাসপাতাল
মর্গে পাঠানো
হয়েছে।

লাশটি অর্ধগলিত হওয়ায়
আঘাতের চিহ্ন
আছে কিনা
তা শনাক্ত
করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে
মৃত্যুর সঠিক
কারণ জানা
যাবে বলে
জানান এসআই
শামসুল।