ক্যাটাগরি

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে মরদেহ ফেলে পালিয়েছে সঙ্গীরা

বুধবার
সন্ধ্যা ৭টা দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিহত
তরুণীর পরিচয় হাসপাতালের রেজিস্ট্রারে লেখা হয়েছে হেনা বেগম (২০)। তিনি জেলার
নাসিরনগর উপজেলার পুকিরদিয়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী।

জরুরি
বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরিফুজ্জামান হিমেল বলেন,’ওই তরুণীকে নিয়ে আসার পর
স্টাফরা জানালে আমি তাকে দেখি।

“কিন্তু
হাসপাতালে নিয়ে আসার প্রায় আধা ঘণ্টা আগেই তরুণীটি মারা গেছে বলে ধারণা করা
যাচ্ছে।”

জরুরি
বিভাগের স্টাফরা জানান, সন্ধ্যায় এক নারী ও দুইজন পুরুষ হেনা আক্তার নামে এক
তরুণীকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় তারা নিজেদেরকে ওই তরুণী স্বজন পরিচয় দেয়।
তারা হাসপাতাল কর্মীদের জানিয়েছিল, তরুণী চালের পোকা নিধনের কীটনাশক খেয়ে
আত্মহত্যার চেষ্টা করেছে। চিকিৎসক তরুণীকে দেখে মৃত ঘোষণার পর দুইজন ব্যক্তিকে খুঁজে
পাওয়া যাচ্ছে না।

ব্রাহ্মণবাড়িয়া
সদর মডেল থানার ওসি আব্দুর রহিম বলেন, “আমরা লাশ ফেলে যাওয়ার বিষয়টি লোক মারফত
জানতে পেরেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।”