ফুলগাজী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরখাস্ত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে বলে স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নূরুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলায় অভিযোগপত্র আদালত গ্রহণ তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন […]
আফগানিস্তানে টেলিভিশনের ৩ নারী কর্মীকে গুলি করে হত্যা

বিবিসি জানিয়েছে, ১৮ থেকে ২০ বছর বয়সী এ নারীদের পৃথক কিন্তু সমন্বিত দুটি আক্রমণে হত্যা করা হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। হামলায় চতুর্থ আরেক নারী গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা নেতৃত্বদানকারী বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে, সে তালেবানের সঙ্গে জড়িত। কিন্তু তালেবান এসব হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। আফগানিস্তানে পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিক, এনজিও কর্মী ও […]
টিকা না নিলে এবার হজের অনুমতি মিলবে না

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ওকাজ গত সোমবার এ খবর জানিয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্বাক্ষরিত এক আদেশকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর যারা হজ করতে আগ্রহী, তাদের আগেই কোভিড-১৯ এর টিকা নেওয়া থাকতে হবে। এটা হবে এবার হজে যাওয়ার অনুমতির ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গতবছর মার্চে ওমরাহ […]
৩ মার্চ ১৯৭১: এল স্বাধীনতা সংগ্রামের রূপরেখা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার বন্দরে পৌঁছানোর পথরেখা কার্যত সেদিনই স্পষ্ট রূপ পায়। বঙ্গবন্ধুর ডাকে ঢাকায় দ্বিতীয় দিনের মত এবং সমগ্র বাংলাদেশে প্রথম দিনের জন্য সর্বাত্মক হরতাল চলছিল সেদিন। শহরের স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ প্রায়। তার মধ্যেই পল্টন ময়দানে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র-সংগ্রাম পরিষদের ডাকা ছাত্র জনসভায় উপস্থিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর […]
সঙ্কটাপন্ন কুলু বানর
মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 03 Mar 2021 08:54 AM BdST Updated: 03 Mar 2021 08:54 AM BdST হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের রঘুনন্দন পাহাড়ে সাতছড়ি জাতীয় উদ্যান নানা জীববৈচিত্রে সমৃদ্ধ। এ উদ্যানের বাসিন্দা ১৯৭ প্রজাতির জীবজন্তুর মধ্যে একটি হল কুলু বানর। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আইইউসিএনের লাল […]
টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)

পাকিস্তান সুপার লিগ করাচি কিংস-পোশোয়ার জালমি, বিকেল ৩:০০ মুলতান সুলতান্স-কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, রাত ৮:০০ সরাসরি: সনি সিক্স, টেন ক্রিকেট প্রিমিয়ার লিগ বার্নলি-লেস্টার সিটি, রাত ১২:০০ ক্রিস্টাল প্যালেস-ম্যানচেস্টার ইউনাইটেড, রাত ২:১৫ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১ শেফিল্ড ইউনাইটেড-অ্যাস্টন ভিলা, রাত ১২:০০ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ২ সেরি আ সাস্সুয়োলো-নাপোলি, রাত ১১:৩০ এসি মিলান-উদিনেজে, রাত ১:৪৫ […]
জয়ে ফিরল ইউভেন্তুস

আলিয়াঞ্জ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সেরি আর ম্যাচটি ৩-০ ব্যবধানে জিতেছে ইউভেন্তুস। আলভারো মোরাতার গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ফেদেরিকো চিয়েসা। শেষ দিকে স্কোরলাইনে নাম লেখান ক্রিস্তিয়ানো রোনালদো। গত নভেম্বরে লিগে প্রথম দেখায় স্পেৎসিয়ার মাঠে ৪-১ গোলে জিতেছিল ইউভেন্তুস। তিন দিন আগে হেল্লাস ভেরোনার মাঠে হোঁচট খাওয়া শিরোপাধারীরা এবার শুরুতেই গোল খেতে বসেছিল। ম্যাচের […]
দোহারে সড়ক দুর্ঘটনায় বিক্রয় প্রতিনিধি নিহত

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার করিমগঞ্জ বটতলা আঞ্চলিক প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দোহার থানার এসআই রকিবুল ইসলাম। নিহত আল ইমরান (২৬) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ধাপকাঠি গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে। দোহারে থেকে রিদিশা ফুড এন্ড বেভারেজ কোম্পানি লিমিটেডের উপজেলা বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন তিনি। এসআই রকিবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় বাইসাইকেলে করে […]
বিনিয়োগ বাড়াতে হলে করহার নিয়ে ভাবতে হবে: ফিকি
বিদেশিদের আকৃষ্ট করতে প্রতিযোগী অন্য দেশগুলোর দেওয়া সুবিধা বিশ্লেষণ করে বাংলাদেশেও সেই ধরনের সুযোগ তৈরি করে দেওয়ার পরামর্শ দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে ফিকির পক্ষ থেকে নানা সুপারিশ তুলে ধরেন সংগঠনটির সভাপতি রূপালী চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগকারীদের উপর কর নির্ধারণের ক্ষেত্রে অন্যান্য দেশে কী ধরনের কর ব্যবস্থা প্রবর্তন করেছে, তা […]
সাতছড়ি উদ্যানে ভারী অস্ত্র উদ্ধার

মঙ্গলবার বিকালে বিজিবি ৫৫ ব্যাটালিয়ান এই অভিযান শুরু করে বলে লেফটেন্যান্ট কর্নেল সামীউন্নবী চৌধুরী জানান। বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের এই অধিনায়ক বলেন, “অভিযান চলছে। অভিযান শেষ করে বিস্তারিত বলা যাবে।” বেশ কিছু ভারী অস্ত্র উদ্ধার করা হয়েছে নিশ্চিত করলেও কী পরিমাণ উদ্ধার করা হয়েছে তা তিনি জানাননি। বুধবার এই ব্যাপারে প্রেস ব্রিফিং করে বিস্তারিত তথ্য […]