ক্যাটাগরি

এইচ টি ইমামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর
দপ্তর থেকে জানানো হয়েছে, তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ঢাকার
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার প্রথম প্রহরে তার মৃত্যু হয় এইচ টি
ইমামের। তার বয়স হয়েছিল ৮২ বছর।

তিনি
কিডনির জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত কিছুদিন ধরে
হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

মুক্তিযুদ্ধের
সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা এইচ টি ইমাম ২০১৪
সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন।

১৯৭১
সালে পাকিস্তান সরকারের চাকরিতে থাকা অবস্থায় পাকিস্তানের প্রতি আনুগত্য ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন এইচ টি ইমাম। স্বাধীন
বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবও হন তিনি।