শনিবার বেলা ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে। আগের রাতে তাদের
গালিমপুর বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয় বলে নবাবগঞ্জ থানার
ওসি সিরাজুল ইসলাম শেখ জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন, মুন্সিগঞ্জ জেলার বাদল মিয়ার ছেলে মো.
জুম্মন হোসেন (২৪), শেখ হৃদয়ের ছেলে মো. শাহ আলম (৩৫), নারায়ণগঞ্জ জেলার আনোয়ার
হোসেনের ছেলে মো. ইমন (১৯), জমসের আলীর ছেলে মো. ইউসুফ (৪২) এবং মো. শহিদুল্লাহর
ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৫)।
ওসি সিরাজুল বলেন, “গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের
সদস্য। তারা দীর্ঘদিন ধরে দোহার এবং নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতিসহ বিভিন্ন
অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।”
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি
পিক-আপ ভ্যান, চাপাতি, লোহার রড এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেন তিনি।