ক্যাটাগরি

শতবর্ষ পরে চার্লি চ্যাপলিনের ছবি

১৯২১ সালে মুক্তি পেয়েছিল স্যার চার্লিস স্পেন্সার চ্যাপলিন ওরফে চার্লি চ্যাপলিন অভিনীত ও প্রথম পরিচালিত পূর্ণ দৈর্ঘ্য ছবি ‘দি কিড’। শতবর্ষ পরে এই ছবি ‘ফোরকে রোজুলেশন’য়ে রূপান্তর করে মুক্তি দেওয়া উদ্যোগ নিয়েছে ফরাসি চলচ্চিত্র প্রতিষ্ঠান ‘এমকেটু’।

আর বিশ্বব্যাপি পরিবশন করবে ‘পিস অফ ম্যাজিক’।

তাদের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে রয়টার্স জানায়, ‘দি কিড’ ছাড়াও ‘টুকে’ ও ‘ফোরকে’ রেজুলেশনে রূপান্তরিত করে চার্লি চ্যাপলিনের অন্যান্য ছবিও মুক্তি দেওয়া হবে। যেগুলোর মধ্যে আছে ‘দি গোল্ড রাশ’ (১৯২৫), ‘সিটি লাইট’(১৯৩১), ‘সি সার্কাস’(১৯২৮), ‘মডার্ন টাইম’(১৯৩৬) এবং ‘দি গ্রেট ডিকটেটর’ (১৯৪০)।

সামনের শরতে ফ্রান্সে মুক্তি দেওয়া হবে ‘দি কিড’। অন্যদিকে ‘পিস অফ ম্যাজিক’ প্রায় ৫০টি এলাকায় এই ছবি মুক্তির ব্যবস্থা করবে। এরমধ্যে রয়েছে বেনেলাক্স, ল্যাটিন আমেরিকা, অস্ট্রালিয়া, নিউ জিল্যান্ড, চায়না, হংকং, রাশিয়া, চেক রিপাবলিক, গ্রিস, পর্তুগাল, ইউএই এবং দক্ষিণ আফ্রিকা।

ছবি মুক্তি উপলক্ষ্যে এই প্রজন্মের দর্শকদের জন্য নতুন পোস্টারও তৈরি করা হচ্ছে।