ক্যাটাগরি

খুলনায় সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী নিহত

রোববার ভোররাতে লবনচরা থানার কাছে এ
দুর্ঘটনা ঘটে বলে লবনচরা থানার ওসি সমীর কুমার সরকার জানান।

নিহত মোস্তাফিজুর রহমান মানিক (২৫) রূপসার এলাহিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

ওসি বলেন, রোববার ভোরে
মোংলা থেকে পিকআপে এলপি গ্যাস নিয়ে
মানিক  খুলনায় তার ডিপোতে ফিরছিলেন।
পিকআপটি লবনচরা থানার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের
পাশে গাছেরসঙ্গে ধাক্কা খায়।

“এতে চালকের পাশের
সিটে বসে থাকা মানিক ঘটনাস্থলই নিহত হন। পরে
আশঙ্কাজনক অবস্থায় চালককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”

পুলিশ ঘটনাস্থল থেকে মানিকের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে
বলে জানান তিনি।