বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের
দুই নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম (৪৫) ওই এলাকার আহমদ জালালের ছেলে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম জানান, জায়গা-জমি আগে থেকেই কালামের
সঙ্গে তার বড়ভাই মোহাম্মদ মুসার বিরোধ ছিল।
“বুধবার সকালে বাড়ির সামনের গলিতে একটি পানি রাখার পাত্র নিয়ে
মুসার ছেলে সৌরভের সঙ্গে কালামের কথা কাটাকাটি হয়। এর জেরে সৌরভ চাচা কালামকে ছুরিকাঘাত
করে।
“গুরুতর আহতাবস্থায় কালামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঘটনার পর থেকে সৌরভ পলাতক বলে জানান ওসি।