ক্যাটাগরি

রাজধানীতে ভিশন ব্লেন্ডার পিঠানন্দ উৎসব

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ আরএফএল গ্রুপ জানায়, সোমবার রাজধানীর মহাখালীতে দিনব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনে নিজেদের বানানো বিভিন্ন স্বাদের মজাদার পিঠা প্রদর্শন করে নয়জন নারী জিতে নিয়েছেন পিঠানন্দিনী পুরস্কার-২০২১।

অনুষ্ঠানে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহনকারীরা তিনটি ক্যাটাগরিতে বাড়ি থেকে তৈরি করে আনা বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন করেন। স্টিম ও শুকনা পিঠা ক্যাটাগরিতে চিতই, ভাপা, পুলি, পাটিসাপটা, পানতোয়াসহ বিভিন্ন ধরনের পিঠা, জুস বা ভেজা পিঠা ক্যাটাগরিতে দুধ পুলি, দুধ চিতই, খেজুরের পিঠা, ক্ষীর পুলি পিঠা এবং তেলে ভাঁজা পিঠা ক্যাটাগরিতে মালপোয়া পিঠা, নারকেল পিঠা, কুলশি পিঠা, চুই পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা প্রর্দশন করেন তারা।

অনুষ্ঠানে আগতদের জন্য বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার ব্যবস্থা করা হয়।

নির্বাচকরা প্রতিটি ক্যাটাগরি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে নয়জনকে বিজয়ী ঘোষণা করেন। বিচারক প্যানেলে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রন্ধনশিল্পী টনি খান, রন্ধন বিশেষজ্ঞ নাজমা হুদা, কল্পনা রহমান, তানিয়া শারমিন এবং পুস্টি বিশেষজ্ঞ ইসরাত জাহান।  

পুরস্কার হিসেবে প্রথম ও দ্বিতীয় বিজয়ীরা পেয়েছেন ভিশন ওয়াশিং মেশিন। এছাড়া তৃতীয় বিজয়ীরা পেয়েছেন ভিশন মাইক্রোওয়েভ ওভেন।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের উপদেষ্টা সুপ্রিতা পাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিশন ইলেকট্রনিকস এর চিফ অপারেটিং অফিসার মাহবুবুর রহমান। 

অনুষ্ঠান প্রসঙ্গে ভিশন ইলেকট্রনিকস এর মহাব্যবস্থাপক (বিপণন) মাহবুবুল ওয়াহিদ বলেন, “বাংলার ঐতিহ্যের সাথে পিঠাপুলি ওতপ্রোতভাবে জড়িত। শীতের সময় এবং নবান্নে নতুন ধান উঠলে ঢেঁকি ছাটা চাল দিয়ে গ্রাম বাংলায় পিঠা তৈরির ধুম পরে। এখন শহরেও মা-বোনেরা পিঠা তৈরির জন্য চালের গুড়া করার কাজটি ব্লেন্ডার দিয়ে করতে পারেন। ভিশন ব্লেন্ডারে ২০ ধরনের পিঠা তৈরির জন্য চালের গুড়া করা যায়। এর ফলে একসময়কার যাতা, ঢেঁকি ও  পরিবর্তে ভিশন ব্লেন্ডার জীবনকে আরও সহজ করে দিচ্ছে”।