ক্যাটাগরি

কর্মীদের বেতন-ভাতা দিতে বিকাশের সঙ্গে সেবার চুক্তি

সম্প্রতি বিকাশ ও সেবা প্ল্যাটফর্ম এর মধ্যে সম্প্রতি
একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ ও সেবা প্ল্যাট ফর্ম
জানায়, বিকাশে বেতন দেয়ার এই সেবা গ্রহণ করায় বেতন-ভাতা বিতরণে ক্যাশ
টাকার ঝামেলা থাকবে না এবং তাৎক্ষনিক কর্মীদের অ্যাকাউন্টে বেতন দেয়া হবে আরও সহজ ও
দ্রুত।

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ, সেবা এক্স ওয়াই জেড এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান ইমতিয়াজ
হালিম এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন।