ক্যাটাগরি

চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরল ফর্টিস একাডেমি

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার ২-১ গোলে
জিতেছে ফর্টিস একাডেমি। ২১তম মিনিটে হাসানুজ্জামান দলকে এগিয়ে নেওয়ার পর ২৬তম মিনিটে
ওয়ারীকে সমতায় ফেরান কৃষ্ণা। ৭৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন ফর্টিসের সাকিব।

আগের ম্যাচে কাওরান বাজার প্রগতী সংঘের বিপক্ষে ড্র করে আসা ফর্টিস
একাডেমি ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। ৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ওয়ারী।

দিনের অন্য ম্যাচে ভিক্টোরিয়া ও অগ্রণী ব্যাংক ১-১ ড্র করে। ষষ্ঠ
মিনিটে জাবেদের গোলে এগিয়ে যায় অগ্রণী ব্যাংক। ৫৮তম মিনিটে সমতা ফেরান শান্ত।

সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অগ্রণী ব্যাংক। সমান
ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ভিক্টোরিয়া আছে টেবিলের তলানিতে।

ছয় ম্যাচের সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্বাধীনতা ক্রীড়া
সংঘ।