‘এন মল্লিক’ পরিবহনের ওই বাসের চালক হলেন মো. সবুজ (২৫)
এবং তার সহকারী হলেন মো. নাহিদ (১৯)।
তাদের দুদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আদেশ বুধবার
দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম ফাইরুজ তাসনীম।
পুলিশ আসামিদের আদালতে হাজির করে সাত দিন হেফাজতে রাখার
আবেদন করেছিলেন বলে জানান ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল।
ওই নারী
রোববার সকালে কেরানীগঞ্জের কোনাখোলা থেকে এন মল্লিক পরিবহনের
বাসে ওঠেছিলেন। ভাড়া দিতে না পারায় হেলপার তাকে রামেরকান্দা-রুহিতপুর সড়কের ডাচ-বাংলা
ব্যাংক সংলগ্ন এলাকায় ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেন।
তাকে ফেলে দেওয়ার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে
নিন্দার ঝড় বয়ে যায়। কেরানীগঞ্জের প্রতিবাদী মানুষরা সোমবার মানববন্ধনও করেন।
এরপর দক্ষিণ কেরানীগঞ্জ কুচিয়ামারা সেতু এলাকা থেকে সবুজ
ও নাহিদকে গ্রেপ্তার করে র্যাব।