ক্যাটাগরি

খুলনায় প্রভাষক হত্যা মামলায় দুজনের প্রাণদণ্ড

বৃহস্পতিবার খুলনা জননিরাপত্তা
বিঘ্নকারী অপরাধ দমন ট্রইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজু মুন্সি
ওরফে গাল কাটা রাজু ও তুহিন গাজী।

রায় ঘোষণার সময় রাজু আদালতের
কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ
মাহমুদ লিটন জানান, মামলার মোট আসামি ছিলেন ১০ জন। অপারাধ প্রমাণিত না হওয়ায় বাকিদের
খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, শহীদ
শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন চিত্তরঞ্জন বাইন।
তিনি পরিবারসহ শেরে বাংলা আমতলা রোডের একটি বাড়িতে থাকতেন। ২০১৭ সালের ৬ জানুয়ারি স্ত্রী
দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান চিত্তরঞ্জন। এরপর তাদের রেখে তিনি ফিরে আসেন। 

১৪ জানুয়ারি পিটিআই মোড়ের কর্মস্থল
থেকে রাত সাড়ে ১০টায় বাসায় ফেরেন চিত্তরঞ্জন। ওইদিন রাত থেকে ১৫ জানুয়ারি বেলা সোয়া
১১টার মধ্যে যে কোনো সময় ডাকাতির উদ্দেশ্যে ডাকাতরা বাসার জানালার গ্রিল কেটে ঘরের
ভেতরে প্রবেশ করে। পরে চিত্তরঞ্জনকে হত্যা করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ দুই লাখ টাকার
মালামাল লুট করে পালিয়ে যায় তারা।

ঘটনার পরদিন চিত্তরঞ্জনের ছোটভাই
অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ১২ অক্টোবর মামলার তদন্ত
কর্মকর্তা খুলনা থানার এসআই কামাল উদ্দিন দশজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল
করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।