মৃত মমতাজ পারভীন
শিউলি (৫০) যশোর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এবং শহরের বেজপাড়া এলাকার
কামাল হোসেনের স্ত্রী ছিলেন।
কামাল হোসেন
বলেন, “সকাল ৭টার দিকে বাড়ির দুই তলার
রেলিংবিহীন সিঁড়ি দিয়ে নামতে গিয়ে শিউলি নিচে পড়ে যায়।
পরে তাকে উদ্ধার
করে যশোর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
শিউলিকে হাসপাতালে
নেওয়ার আগেই মৃত্যু হয়েছিল বলে যশোর হাসাপাতালের চিকিৎসক তন্ময় বিশ্বাস জানান।
আর যশোর কোতোয়ালি
থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ বলছেন “সিঁড়ি থেকে পড়ে প্রকৌশলী শিউলির মৃত্যু হয়েছে।”