ক্যাটাগরি

রাজশাহীতে ২ কেজি হেরোইনসহ একজন গ্রেপ্তার

উপজেলার মাদারপুর এলাকার পদ্মার চরে রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিজিবি ৫৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মির্জা মাঝহারুল ইসলাম জানান।

গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম (১৮) মাদারপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।

বিজিবি কর্মকর্তা মাঝহারুল বলেন, ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে আট কিলোমিটার ভেতরে মাদারপুর চর। আশরাফুল ভারতের দিক থেকে আসছিলেন। টহল দল তল্লাশি করে তার কাছে দুই কেজি হেরোইন ও এক হাজার ৯৭৮টি ইয়াবা পায়। তাকে গ্রেপ্তার করা হয়।

আশরাফুলকে গোদাগাড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবি কর্মকর্তা মাঝহারুল।