মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলার মহেশপুর শ্যামকুড় গ্রাম থেকে ৫৮৩ দশমিক
২০ গ্রাম ওজনের এ সোনা উদ্ধার করা হয়েছে।
বিজিবির ঝিনাইদহের ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম
খান জানান, শ্যামকুড় গ্রামের নলবিলা সেতুর উপর এক দল সোনা চোরাচালানকারী অবস্থান করছে
খবর পেয়ে বেলা ১১টার দিকে অভিযান চালানো হয়।
সেখান থেকে আব্দুল মান্নানকে আটক এবং তার কাছ থেকে পাঁচটি সোনার বার উদ্ধার
করা হয়েছে। উদ্ধার সোনাসহ আটক ব্যক্তিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেন তিনি।