ক্যাটাগরি

বাড়ির মালিক হত্যার অভিযোগে ভাড়াটে হত্যা

মঙ্গলবার
সকালে রুপনগর এলাকা থেকে ঝর্ণাকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার মুরাদনগর
উপজেলার পরমতলা গ্রামের মুনসুর খাঁনের স্ত্রী।

নিহতের
ভাই একই এলাকার জালাল শেখ বলেন, জয়পুরহাট শহরের রুপনগর এলাকার সোলায়মান আলীর
স্ত্রী শেফালি বেওয়া নিজ বাড়িতে একা বসবাস করতেন। ওই নারীর বাড়িতে বেশ কয়েক বছর
থেকে নিলা একাই ভাড়াটে হিসেবে বসবাস করে আসছেন।

সম্প্রতি
ঝর্ণা জর্ডানে যাওয়ার জন্য বাড়ির মালিক শেফালির কাছে থেকে টাকা চান। এরপর ১৩ মার্চ
শেফালি একটি গরু বিক্রয়ের জন্য বায়না হিসেবে ৩০ হাজার টাকা নেওয়ার দিনই রাত সাড়ে
১০ টার দিকে তিনি মারা যান। স্ট্রোক করে তিনি মারা গেছেন বলে পরদিন সকালে ঝর্না
বিষয়টি সবাইকে জানান।

তিনি
বলেন, “এটা একটি স্বাভাবিক মৃত্যু জেনে পারিবারিক
ভাবে শেফালির লাশ ওইদিন দাফন করা হয়। পরে ঝর্ণার গতিবিধি ও আচরণ দেখে সন্দেহ হলে
স্থানীয় লোকজন, তার ঘটনার বিষয়ে জানতে চাইলে এক পর্যায়ে নিলা ১৫ মার্চ রাতে
স্বীকার করে যে, বিদেশ যাওয়ার টাকার জন্য ওই ৩০ হাজার টাকা নিতে গেলে শেফালি বাধা
দেন।

“এতে বাধ্য হয়ে ঝর্ণা মসলা
বাঁটার শিল দিয়ে মাথা ও মুখে আঘাত করে বৃদ্ধা শেফালিকে হত্যা করেন।”

জয়পুরহাট
থানার ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুর রহমান হাবিব বলেন, এ ব্যাপারে শেফালির ভাই জালাল
শেখ বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঝর্ণাকে আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।