এই ম্যাচেই অখেলোয়াড়সুলভ
আচরণের জন্য আলাদা শাস্তি পেয়েছেন শ্রীলঙ্কান পেসার দানুশকা গুনাথিলাকা।
অ্যান্টিগায় তিন
ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে গত রোববার নির্ধারিত সময়ে দুই ওভার কম বোলিং করে শ্রীলঙ্কা।
আইসিসির নিয়মে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য ওই দলের খেলোয়াড়দের
প্রত্যেককে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। লঙ্কান ক্রিকেটারদের তাই গুনতে হচ্ছে
৪০ শতাংশ জরিমানা।
এছাড়া আইসিসির
বিশ্বকাপ সুপার লিগের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার
কম করা দলের একটি পয়েন্ট কাটা হবে। শ্রীলঙ্কা তাই হারাবে দুই পয়েন্ট। দলটি সুপার
লিগে এখনও কোনো ম্যাচ জেতেনি।
ম্যাচটি ৫ উইকেটে
হেরে ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের তেতো স্বাদ পায়
শ্রীলঙ্কা।
ম্যাচ রেফারি রিচি
রিচার্ডসন মন্থর ওভার রেটের অভিযোগ আনলে তা মেনে নেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে।
ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আর আচরণ বিধি ভাঙায়
গুনাথিলাকাকে তিরস্কার করেছে আইসিসি। লঙ্কান এই অলরাউন্ডারের নামের পাশে যোগ হয়েছে
একটি ডিমেরিট পয়েন্ট।
২৭৪ রান তাড়ায় ওয়েস্ট
ইন্ডিজ ইনিংসের ৩৫তম ওভারের ঘটনা এটি। গুনাথিলাকাকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন নিকোলাস
পুরান। তাকে উদ্দেশ করে অনুপযুক্ত ভাষা ব্যবহার করেন লঙ্কান এই ক্রিকেটার।
পরে ম্যাচ রেফারির
কাছে তিনি দোষ স্বীকার করায় এই বিষয়েও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।