ক্যাটাগরি

হাসপাতাল ছাড়লেন প্রিন্স ফিলিপ

অসুস্থ বোধ করায় গত ১৬ ফেব্রুয়ারি তাকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

৯৯ বছরের প্রিন্স ফিলিপের হৃদযন্ত্র পরীক্ষার জন্য পরে তাকে আরেকটি হাসপাতালে সাত দিন রাখা হয়। সেখানে সফলভাবে তার হৃদযন্ত্রের পরীক্ষা ও চিকিৎসা হয়েছে বলে জানায় বিবিসি।

সব মিলিয়ে এ দফায় প্রিন্স ফিলিপ টানা ২৮ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। অতীতে কখনো তিনি এত লম্বা সময় ধরে হাসপাতালে ভর্তি থাকেননি।

ঠিক কী কারণে প্রিন্স ফিলিপকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তা এখনো প্রকাশ করা হয়েনি। তবে ভর্তির সময় বাকিংহ্যাম প্যালেস থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, প্রিন্স ফিলিপের অসুস্থার কারণ করোনাভাইরাস নয়।

গত জানুয়ারিতেই প্রিন্স ফিলিপ এবং রানী দ্বিতীয় এলিজাবেথ (৯৪) কোভিড-১৯ এর টিকা নিয়েছেন।