সোমবার
রাত ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের হালুকাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত
শাহীন (১৬) ধলিপাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে। সে পাবুরিয়ার চালা গ্রামে তার নানার
হায়দার আলীর বাড়িতে থেকে স্থানীয় পাবুরিয়ারচালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি
পরীক্ষার্থী ছিল।
প্রতীকী ছবি
শ্রীপুর
থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার জানান, বেশ কিছুদিন আগে মাছ ধরা নিয়ে
শাহিনের সাথে প্রতিবেশী এক কিশোরের ঝগড়া ছিল।
সোমবার
রাতে শাহিন তাদের পাশের গ্রামে ওয়াজ শুনতে যায়। এ সময় সেই কিশোরের সাথে শাহিনুরের
দেখা হয়। মাছ ধরা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে
শাহিনুরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই কিশোর।
নিহত
তরুণের নানা হায়দার আলী জানান, সোমবার রাতে পাশের গ্রামের এক মসজিদে ওয়াজ মাহফিল
শেষে শাহীন তার বন্ধুদের সাথে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে কয়েক সহযোগীসহ
ওই কিশোর শাহীনের পথরোধ করে। তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা
শাহীনকে ধারালো ছুরি দিয়ে পেটে এবং বুকে আঘাত করে পালিয়ে যায়।
এ সময় শাহীনের
বন্ধু চাঁন মিয়ার ছেলে মোকাররম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে
হাসপাতালে নেওয়ার পথে শাহীন মারা যায় এবং মোকাররম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছে বলেন তিনি।
শ্রীপুর
থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো
হয়েছে।
এ
বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।