ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন
অফিসার জাহাঙ্গীর আলম জানান, বুধবার
আশুলিয়ার জামগড়া এলাকার আব্বাসিয়া মার্কেটের পিছনের একটি শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ড
ঘটে। তবে আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, আব্বাসিয়া মার্কেটের পিছনের এই এলাকায় ছোট
ছোট প্রায় তিন শতাধিক আধা কাঁচা টিন শেডের ঘর রয়েছে।
সেখানে বোশির ভাগ পোশাক কারখানা শ্রমিকরা থাকেন। সকাল আনুমানিক ১০টার দিকে হঠাৎ
একটি কলোনিতে আগুন লাগে। পরে দ্রুতই তা পাশের আরও কয়েকটি কলোনিতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে
প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৪০ টিরও
বেশী ঘর পুড়ে গেছে।”
তবে অগ্নিকাণ্ডের কারণ
ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে
পারেন নি তিনি।