ক্যাটাগরি

‘স্ফূলিঙ্গ’ আসছে না ১৯ মার্চ

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্র ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে।

মুক্তির জন্য প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে ‘টেকনিক্যাল কারণে’ ছবির মুক্তি পেছানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নির্মাতা তৌকীর আহমেদ।

কবে মুক্তি পেতে পারে-এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বৃহস্পতিবার  আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

এতে অভিনয় করেছেন পরীমনি, জাকিয়া বারী মম, শ্যামল মওলা, রওনক হাসান, মামুনুর রশীদ, আবুল হায়াত, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে।