ক্যাটাগরি

গোপালগঞ্জে বাসের চাকায় প্রাণ গেল চেকারের

বুধবার
দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে এ দুর্ঘটনা
ঘটে।

নিহত
আরোজ আলী (৪৫) গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি গ্রামের হামিদ খানের ছেলে।

মুকসুদপুর
থানার ওসি আবু বকর মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের এক
বাসে এ দুর্ঘটনা ঘটেছে। কলেজ মোড়ে বাসটিতে চেকার আরোজ আলী যাত্রী গুণতে ওঠেন।

“যাত্রী
গোনা শেষে চলন্ত বাস থেকে নামতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে মাথা পিষ্ট হয়ে
ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।”

বাসটিকে
হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে
বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।