নীলফামারী প্রতিনিধি,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2021 06:30 PM BdST
Updated: 17 Mar 2021 06:30 PM BdST
নীলফামারী শহরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
-
বুধবার সকালে শিশুদের নিয়ে বেলুন উড়িয়ে শিশু দিবসের উদ্বোধন করা হয়।
-
জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বুধবার সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।
-
ডিসি গার্ডেনে শিশুদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদনী, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজুল হক।
-
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
-
শিশুসহ সর্বস্তরের মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন পৌর মেয়র দেওয়ার কামাল আহমেদ।
-
ডিসি গার্ডেন চত্বরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
