সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার কাঁঠালী রাসেল স্পিনিং মিলের সামনে এবং দুপুরে তারাকান্দার কাশিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ত্রিশাল উপজেলার দরিরামপুর গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী খাদিজা আক্তার (৩৪) তাদের দেড় বছরের শিশু মেয়ে মরিয়ম আক্তার এবং তারাকান্দা উপজেলার সাধুপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে রফিকুল ইসলাম (৩০)।
ভালুকা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান বলেন, সকাল পৌনে ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় রাসেল স্পিনিং মিলের সামনে ট্রাক চাপায় মা-মেয়ে গুরুতর আহত হয়।
“তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ১০টার দিকে প্রথমে মা পরে মেয়ে মারা যায়।”
তাদের লাশ পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, বেলা পৌনে ১টার দিকে কাশিগঞ্জ বাজারে ময়মনসিংহগামী বালুবাহী ট্রাকের চাপায় ফল ব্যবসায়ী রফিকুল ইসলাম নিহত হন।
“রফিকুল পাম্প থেকে মোটর সাইকেলে তেল তুলে মহাসড়কে উঠলেই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।”