মুক্তিযুদ্ধকালীন ভয়াবহ ও বর্বোরোচিত একটি ঘটনার উপর নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আশীষ খন্দকার ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন লুসি তৃপ্তি গোমেজ ও দীপক সুমন।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে শনিবার বিকালে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এতে এক ভিডিও বার্তায় লেখক আফসান চৌধুরী বলেন, “আমি যে একাত্তরটা দেখেছি সেটা সাধারণ মানুষের একাত্তর; সেই অভিজ্ঞতাটাই আমার গল্পে এসেছে। খুব তীব্র ও অনেকটা অ্যাবসার্ড গল্প ‘ধড়’।”
আফসান চৌধুরীর ‘ধড়’ এর গল্পের ভেতরের শক্তির কথা তুলে ধরে নির্মাতা আকা রেজা গালিব জানান, এই চলচ্চিত্রটির মূল শক্তি হলো গল্প। গল্পটাই ছবিটাকে দাঁড় করিয়েছে, ছবিটার যতোটুকু শক্তি তার সবটুকুই গল্পের জন্য।
২৫ মিনিট ব্যাপ্তির এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আগে ফিল্ম আর্কাইভের মিলনায়তনে ছবির অভিনেতা-অভিনেত্রীসহ কলাকুশলীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।