রুপচর্চার উপকরণগুলো রেফ্রিজারেইটরে অর্থাৎ
ফ্রিজের ভেতর যেখানে বরফ জমে না সেখানে রাখা বাধ্যতামূলক না হলেও ত্বক বিশেষজ্ঞ ও নির্মাতা
প্রতিষ্ঠান এগুলোর স্থায়ীত্ব ও কার্যকারিতা বাড়াতে ঠাণ্ডা স্থানে রাখার পরামর্শ দেন।
এক্ষেত্রে কিছু সামগ্রী রেফ্রিজারেইটরে
রাখা যেতে পারে।
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত
প্রতিবেদন অবলম্বনে প্রসাধনী ও রূপচর্চার সামগ্রী শীতল স্থানে রাখার উপকারিতা সম্পর্কে
জানানো হল।
* ত্বকে ব্যবহৃত প্রসাধনী রেফ্রিজারেইটরে
রাখলে তা সতেজ ও দীর্ঘস্থায়ী হয়। ঠাণ্ডা তাপমাত্রা প্রসাধনী নষ্ট হওয়া থেকে বিরত রাখে।
* রোদের পোড়াভাব ও ব্রেকআউটের কারণে ত্বকে
জ্বলুনি ও অস্বস্তি দেখা দেয়। ত্বকের এই ধরণের সমস্যা কমাতে ঠাণ্ডা উপাদান উপকারী।
* ঠাণ্ডা তাপমাত্রা ব্যাক্টেরিয়া ও ইস্ট
দূরে রাখে। ফলে প্রসাধনী পরিষ্কার ও জীবাণু মুক্ত থাকে।
* চোখের ক্রিম, জেইড রোলার বা চোখের মাস্ক
ঠাণ্ডা স্থানে রাখা উপকারী। এটা চোখের ফোলাভাব দূর করতে সাহায্য করে।
ত্বক পরিচর্যার যে সকল উপাদান রেফ্রিজারেইটরে রাখা প্রয়োজন
* জেইড রোলারস * ফেইস মাস্ক * চোখের মাস্ক
* সেরাম * চোখের ক্রিম * ভিটামিন সি সেরাম * প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি প্রসাধনী
* জেল।
যেসব উপকরণ রেফ্রিজারেইটরে রাখা ঠিক নয়
* এক্সফলিয়েটর * পোর স্ট্রিপ্স * পরিষ্কারক।
আরও পড়ুন
যে কারণে প্রসাধনীর কার্যকারিতা হারায়