ক্যাটাগরি

মেহেরপুরে বাড়ির পানির ট্যাংকে মাদকের আসামির লাশ

মৃত রাবিকুল ইসলাম বকুল (২৯) শহরের বেড়পাড়ার আরমান আলীর ছেলে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা জানান, রোববার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

আরমান আলী বলেন, দুইদিন আগে তার ছেলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সকালে পরিবারের লোকজন বাড়ির পানির ট্যাংকের মধ্যে রাকিুলের লাশ দেখতে পায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি বলেন, “বকুল মাদকাসক্ত ছিল। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় কয়েকটি মাদক মামলা আছে। ধারণা করা হচ্ছে মাদক সেবনের পর সে অজ্ঞাতবশত পানির ট্যাংকির মধ্যে পড়ে মারা গেছে।“

লাশ ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হেএছ বলে জানান এ পুলিশ কর্মকর্তা।