ক্যাটাগরি

সুনামগ‌ঞ্জে হিন্দু গ্রা‌মে হামলা: প্রধান আসা‌মি স্বাধীন কারাগারে

রোববার বেলা সোয়া
৪টায় সু‌নামগঞ্জ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম কান্ত
সিনহা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুনামগঞ্জ কোর্ট
পুলিশের পরিদর্শক সেলিম নেওয়াজ জানান, স্বাধীন মেম্বার নামে পরিচিত শহীদুল ইসলাম
স্বাধীনকে আদালত কারাগারে পাঠিয়েছে।

তিনি জানান, হিন্দুদের
বাড়িঘরে হামলা-লুটপাটের ঘটনায় করা দুই মামলায় স্বাধীনকে ১০ দিন চায়
পু‌লিশ। আদালত রিমান্ড আবেদন মঞ্জুর না ক‌রে সোমবার রিমান্ড শুনানির দিন নির্ধারণ
করে।

স্বাধীনকে গত শনিবার
ভোররাতে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন
(পিবিআই)।