রোববার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত
সভায় এই সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই বন্ডের প্রতি ইউনিটের দাম হবে ১০ লাখ টাকা। এর সুদের হার হবে ৬ থেকে ১০ শতাংশ।
সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড,
ইনস্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক,
সংগঠন, ট্রাস্ট ও স্বায়ত্তশাসিত করপোরেশন এই বন্ড কিনতে পারবে।
বন্ড ছেড়ে তোলা অর্থ দিয়ে কোম্পানির মূলধন
ভিত্তি শক্ত করা হবে বলে এক্সিম ব্যাংক জানিয়েছে।
এটি হবে পার্পেচুয়াল বন্ড অর্থাৎ কোনো
ম্যাচিউরিটি ডেট নেই। এটি হবে কনভার্টেবল অর্থাৎ এই বন্ডকে শেয়ারে রূপান্তর করা যাবে।
এই বন্ড ছাড়তে কোনো জামানত নেই।
বন্ডটির ট্রাস্টি হিসেবে আছে গ্রীন ডেল্টা
ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। লিড অ্যারেঞ্জার হিসেবে
আছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।