শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় ভোগড়া চৌধুরীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতীকী ছবি
নিহত আনিকা তাবাসসুম পশ্চিম জয়দেবপুরের মাসুদ আলমের মেয়ে। তিনি গাজীপুর
সিটি করপোরেশনের ৬ নম্বর জোনে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
বাসন থানার উপ-পরিদর্শক আল আমিন জানান, সন্ধ্যায় আনিকা তার বন্ধু আব্দুল্লাহ
আল ইমরানের মোটরসাইকেল যোগে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া যাচ্ছিলেন।
এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি রাস্তার
ওপর পড়ে যান। পরে তাকে পিষ্ট করে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান
তিনি।
তার মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে
পাঠিয়েছে পুলিশ।