রোববার ভোররাতে উপজেলার
লেবুতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
বিজিবির সহকারী পরিচালক
মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুরের
লেবুতলা এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি ‘অবৈধভাবে ভারত’ যাচ্ছিল।
“এমন সংবাদের ভিত্তিতে
সেখানে অভিযান চালিয়ে ৭ জন পুরুষ, ৩ নারী ও ৩ শিশুকে আটক করা হয়।”
তিনি আরও বলেন, আটককৃতদের
বাড়ি মাদারীপুর, মাগুরা, খুলনা, যশোর ও নাটোর জেলার বিভিন্ন এলাকায়। বিজিবির পক্ষ থেকে
পাসপোর্ট আইনে মামলা দিয়ে তাদের মহেশপুর থানা সোপর্দ করা হয়েছে।