ক্যাটাগরি

তিতাসের বিল পরিশোধ ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ে

এ বিষয়ে
রোববার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন
কোম্পানি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে
ইসলামী ব্যাংক।

এক সংবাদ
বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোশাররফ হোসাইন
ও তিতাসের কোম্পানি সেক্রেটারি মো. ইয়াকুব খান চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ইসলামী
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল মওলা এবং
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী প্রকৌশলী আলী ইকবাল মো. নূরুল্লাহ উপস্থিত
ছিলেন।

ব্যাংকের
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো.
মিজানুর রহমান ভুইঁয়া এবং তিতাসের পরিচালক মো. মনির হোসেন খান, ডেপুটি জেনারেল ম্যানেজার
মো. মাহবুবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।