সোমবার দুপুরে নগরীর আন্দরকিল্লায় পুরাতন নগর ভবনে কাউন্সিলরদের ভোটে তারা
প্যানেল মেয়র নির্বাচিত হন।
এ তিনজন হলেন- রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটন (২৯ ভোট), বাগমনিরাম
ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন (২৭ ভোট) এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর আফরোজা
কালাম (২৬ ভোট)।
এবার প্যানেল মেয়র নির্বাচনে সাধারণ ওয়ার্ড কাউন্সিলদের মধ্যে ছয়জন এবং
সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মধ্যে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্যানেল মেয়র পদে তিনজনের মধ্যে অন্তত একজন সংরক্ষিত
ওয়ার্ড কাউন্সিলর থাকেন।
মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়রদের মধ্যে থেকে একজন ভারপ্রাপ্ত মেয়রের
দায়িত্ব পালন করেন।
২৭ জানুয়ারি সিটি নির্বাচনে প্রায় দুই মাস পর এই পরিষদের প্যানেল মেয়র
নির্বাচন হল।