মঙ্গলবার
দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা
জানিয়েছেন।
তবে কীভাবে
আগুন ধরেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ইউএনও
বলেন, দুপুর ১২টার দিকে কানাইপুর এলাকায় করিম জুট স্পিনার্স এর দুইটি গুদামে আগুন
ধরে।
আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।
জেলা প্রশাসক
অতুল সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজাসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা
ঘটনাস্থল পরিদর্শন করেছেন।