ক্যাটাগরি

বিয়ে, তালাকের ‘ডিজিটাল নিবন্ধনে’ ওয়েবসাইট নয় কেন: হাই কোর্ট

মঙ্গলবার বিচারপতি মো.মজিবুর রহমান
মিয়া ও বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল বেঞ্চ এ রুল জারি করে।

চার সপ্তাহের মধ্যে আইন, তথ্য ও যোগাযোগ
প্রযুক্তি ও ধর্ম মন্ত্রণালয়ের সচিবদের এবং বিটিআরসির চেয়ারম্যানকে রুলের জবাব দিতে
বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন
আইনজীবী ইশরাত হাসান; রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।

পরে সাংবাদিকদের তিনি বলেন, “বিয়ে
ও তালাক রেজিস্ট্রেশন ডিজিটালি না হওয়ায় প্রতারণার ঘটনা ঘটছে। তথ্য গোপন করে অনেকে
আবার বিয়ে করছেন। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা মামলায় জড়াচ্ছেন।

“তাই ছবিসহ ওয়েবসাইটে বিয়ে ও তালাকের
রেজিস্ট্রেশন থাকলে তা যাচাই করে নেওয়া সহজ। যদি এরকম একটি ব্যবস্থা চালু করা হয় তবে
ব্যক্তি নয় কেবল, পরিবারও সুরক্ষা পাবে। পাশাপাশি সম্মানহানিও ঘটবে না।”

একটি বেসরকারি সংগঠনের সম্পাদক ও
তিন ব্যক্তির পক্ষে ৪ মার্চ রিট আবেদনটি করেছিলেন সুপ্রিম কোর্টের এ আইনজীবী।

রিট আবেদনকারীরা হলেন- এইড ফর ম্যান
ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানটির সম্পাদক সাইফুল ইসলাম নাদিম, ঢাকার উত্তর কমলাপুরের
বাসিন্দা মো. সোহাগ হোসেন, উত্তরা মডেল টাউনের ৫ নম্বর সেক্টরের মো. রাকিব হাসান ও
নোয়াখালী সদরের মো. কামরুল হাসান।

আবেদনকারীদের মধ্যে রাকিব হাসান ক্রিকেটার
নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তামির সাবেক স্বামী।