গত ১২ মার্চ হাসপাতালের শিশু ওয়ার্ড ২৫ নম্বর বেডে ভর্তি করানো শিশুটি পরদিনই মারা যায়। এরপর তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায়নি।
নবজাতের মরদেহ মর্গের হিমঘরে রেখে ভর্তির রিসিটে দেওয়া ঠিকানায় খোঁজ নিলেও স্বজনদের কোনো সন্ধান মেলেনি উল্লেখ করে কোতোয়ালী মডেল থানার এসআই রুহুল আমিন বলেন, বলেন, ওই ঠিকানায় পুলিশ পাঠিয়ে জানা যায় ভর্তির রিসিটে দেওয়া নাম ঠিকানা ভুল।
পুলিশের ধারণা ‘অবৈধ শারীরিক সম্পর্কের জেরে জন্মানোয় নবজাতকটিকে ফেলে যাওয়া হয়েছে।
১১ দিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের হিমঘরে মরদেহটি রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে বুধবার নবজাতকের সৎকার কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।