ক্যাটাগরি

তৈলাক্ত ত্বক আরও তেলতেলে হওয়ার কারণ

‘সিবাম’ হল মেদ থেকে ক্ষরিত তৈলাক্ত রস
যা ত্বককে আর্দ্র ও সজীব রাখতে সাহায্য করে। তবে অতিরিক্ত সিবামের ফলে ত্বক তৈলাক্ত
হয়ে যায়। ফলে লোমকূপ আবদ্ধ হয়ে যাওয়া বা ব্রণ হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

ত্বক-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন
অবলম্বনে ত্বক অতিরিক্ত তৈলাক্ত হওয়ার কারণ সম্পর্কে জানানো হল।  

কম পানি পান:
শরীর পানির অভাবে শুষ্ক হয়ে পড়ে এবং সিবাম নিঃসরণ বেড়ে যায়। তাই ত্বকের তেলতেলেভাব
কমাতে বেশি করে পানি পান করুন।

ভুল এসেনশল তেল ব্যবহার: বাজারে ত্বকের জন্য নানান রকম এসেনশল তেল পাওয়া যায়। তৈলাক্ত ত্বকে
ভুল এসেনশল তেল ব্যবহারে আরও বেশি তৈলাক্ত হয়ে যায়। যাদের ত্বক তৈলাক্ত তাদের কোনোভাবেই
নারিকেলের তেল ব্যবহার করা উচিত নয়। 

ময়েশ্চারাইজার ব্যবহার না করা বা ভুল ময়েশ্চারাইজার ব্যবহার করা: অনেকেই মনে করেন তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার
ব্যবহারের প্রয়োজন নেই, এটা ভুল ধারণা। সব ধরনের ত্বকের জন্য ময়েশাচারাইজার প্রয়োজন।
তবে অবশ্যই তা হতে হবে ত্বকের ধরণ অনুযায়ী। ভুল ধরনের ময়েশ্চারাইজার ব্যবহারে ত্বক
আরও বেশি তৈলাক্ত হয়ে যায়। 

কমেডোজেনিক প্রসাধনী ব্যবহার: দৈনন্দিন জীবনে মেইকআপ ত্বক পরিচর্যার মতো একটা অংশ হয়ে দাঁড়িয়েছে।
তাই মেইকআপ সামগ্রী নির্বাচন করতে হবে বুঝে শুনে। বিশেষত তৈলাক্ত ত্বকের জন্য। কমেডোজেনিক
প্রসাধনী লোমকূপ আবদ্ধ করে ফেলে এবং ত্বক আরও বেশি তৈলাক্ত হয়ে যায়। নন-কমেডোজেনিক
প্রসাধনী লোমকূপ আবদ্ধ করে দেয় না ও ব্রেক আউটের সম্ভাবনা কমায়।

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও হরমনের তারতম্য: অতিরিক্ত তেল সমৃদ্ধ ও প্রক্রিয়াজাত
খাবার ত্বকে তেলের নিঃসরণ বাড়িয়ে দেয়। তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে।
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যান হরমনের ভারসাম্যহীনতা সৃষ্টি করে। ফলে ত্বকে বাড়তি সিবাম
নিঃসরণ হয়।

ছবির মডেল: আরিয়ানা জামান এলমা। মেইকআপ:
আরিফ। ফটোগ্রাফার: তানভির খান। ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন

তৈলাক্ত ত্বকের মাস্ক
 

মুখ অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাওয়ার কারণ
 

তৈলাক্ত ত্বক পরিষ্কারের পন্থা