বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে তার মৃত্যু হয় বলে দৈনিক মানবকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক ছলিম উল্লাহ মেজবাহ জানান।
তার বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে ৯ মার্চ থেকে তিনি হাসপাতালে ছিলেন।
জাকারিয়া চৌধুরীর ১৯৩৩ সালের ১৮ নভেম্বর। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ের সুজাতপুরে। তার বাবা ইয়াইয়া চৌধুরী ১৯৫৭ সালে কুষ্টিয়া ও ঢাকার প্রথম বাঙ্গালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও এমএনএ (মেম্বার অব ন্যাশনাল অ্যাসেমব্লি) ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শামিল হন। লন্ডনে আইন পড়ার সময় পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগঠনে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে ভূমিকা রাখেন।
১৯৭২ সালে তিনি দেশে ফিরে আসেন। ১৯৭৭ সালে জিয়াউর রহমান সরকারের উপদেষ্টা হন।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে হবিগঞ্জ-২ আসন সংসদ সদস্য নির্বাচিত হন জাকারিয়া খান চৌধুরী।