তামিমের ফিরে আসা নিশ্চিত হয়েছিল আগেই। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি নিউ জিল্যান্ড সফরে যাওয়ার আগেই।
হাসান প্রথম ওয়ানডেতে খেললেও পিঠের অস্বস্তির কারণে খেলতে পারেননি পরের দুই ওয়ানডেতে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দেশে ফিরে পুনর্বাসন চালিয়ে যাবেন ২১ বছর বয়সী পেসার।
আগামী রাতে ঢাকায় পা রাখার কথা তামিম ও হাসানের।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে রোববার হ্যামিল্টনে মুখোমুখি হবে নিউ জিল্যান্ড ও বাংলাদেশ।