ক্যাটাগরি

ঝিনাইদহে জমির বিরোধে যুবক খুন

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রোববার সকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া
গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রোকন উদ্দিন মোল্লা (২৫) ওই গ্রামের
আব্দুর রশিদ মোল্লার ছেলে।

ওসি বলেন, “রোকন বাড়িতে গোয়াল ঘর তুলছিলেন। এ সময় তার চাচাতো
ভাই শীলু মোল্লা তাকে বাধা দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রোকনকে ছুরিকাঘাত করে শীলু। পরে তাকে
উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোকনকে
মৃত ঘোষণা করেন।”

লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ
কর্মকর্তা।