ক্যাটাগরি

শরীয়তপুরে ১২ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মঙ্গলবার
১২ বছর বয়সী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা
হয়েছে।


ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত রোববার গোসাইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন
আইনে একটি মামলা করেছেন।


মামলায় স্থানীয় চুন্নু বেপারী ছেলে কাউছার বেপারীকে (৩৮) আসামি করা হয়েছে।

গোসাইরহাট
থানার ওসি মোল্লা সোয়েব আলী বলেন, ধর্ষণের অভিযোগে শিশুটির মা বাদী হয়ে একটি মামলা
করেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মামলার
বাদী বলেন, “আমার মেয়েকে তুলে নিয়ে কাউছার জোরপূর্বক ধর্ষণ করেছে।

“স্থানীয়
মুরব্বিদের জানিয়ে এক সপ্তাহেও কোনো সমাধান না
পেয়ে বিচারের দাবিতে থানায় মামলা করেছি।”

পুলিশ
ও ছাত্রীর পরিবারের সদসন্য সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ
মেয়েটিকে বাড়িতে রেখে পাশের গ্রামে যায় তার পরিবারের সদস্যরা।

সেদিন বিকালে
বিল থেকে ছাগল আনতে যাওয়া যায় মেয়েটি। এ সময় পাশের বাড়ির কাউছার বেপারী মেয়েটিকে ধরে
পাশের কলা বাগানে নিয়ে যায়। সেখানে গামছা দিয়ে মুখ বেঁধে তাকে ধর্ষণ করে পালিয়ে
যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মেয়েটি
বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। তারা প্রথমে কাউছারের পরিবার, স্থানীয়
ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিষয়টির প্রতিকার চায়
বলে পরিবারের সদস্যরা বলছেন।