ক্যাটাগরি

বইমেলা এখন থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত

এখন
থেকে ছুটির দিন বাদে প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা
মেলা চলবে। বুধবার থেকেই এ নিয়ম কার্যকর হচ্ছে।

বাংলা
একাডেমির জনসংযোগ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে
মেলার নতুন এই সময়সূচি জানান।

প্রতিবছর
পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে একুশে বইমেলা হয়ে এলেও এবার মহামারীর কারণে তা পিছিয়ে গত ১৮
মার্চ থেকে শুরু হয়েছে। তখন থেকে প্রতিদিন বিকেল ৩টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত মেলা
চলছিল। আর ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা রাখা হচ্ছিল বইপ্রেমিদের
জন্য।

সেই
সূচিতে পরিবর্তন আনার কথা জানিয়ে বুধবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এখন থেকে বইমেলা
শুরু হবে বেলা ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।”

আর
ছুটির দিনে শুক্রবার ও শনিবার বেলা ১১টায় শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মেলা চলবে
বলে বাংলা একাডেমির পরিচালক ও মেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে জানান।

এবারের
বিলম্বিত বইমেলা আগামী ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের দিন পর্যন্ত চলার কথা রয়েছে।