ক্যাটাগরি

গোবিন্দগঞ্জে যুবক খুন: মা, ভাই ও বোন গ্রেপ্তার

বৃহস্পতিবার দুপুরে
তাদের গ্রেপ্তার করা হয় বলে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান।   

এর আগে বুধবার রাতে
রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মিয়া (৪০) মারা যান।

গ্রেপ্তাররা হলেন নিহতের
মা সুফিয়া বেগম (৫০), ছোটো ভাই ইলিয়াস মিয়া (৩৫), ইলিয়াসের স্ত্রী আলেয়া বেগম (২৫)
ও বোন রুমি বেগম (৩০)।

নিহত জাহাঙ্গীর মিয়া
গোবিন্দগঞ্জে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফুলহার (মজিদপাড়া) গ্রামের ইউনুস আলীর ছেলে।

পরিদর্শক আফজাল বলেন,
জাহাঙ্গীর মিয়ার সঙ্গে তার ছোটো ভাই ইলিয়াসের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে
বুধবার বিকাল ৪টার দিকে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।

“এক পর্যায়ে ইলিয়াস
ও তার লোকজন জাহাঙ্গীরকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাথড়ি আঘাত করে গুরুতর জখম করে।”

আফজাল বলেন, প্রতিবেশীরা
জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। পরে চিকিৎসকের
পরামর্শে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, এই ঘটনায়
বৃহস্পতিবার নিহতের শ্যালক সবুজ মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা
করেছেন। চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।