ক্যাটাগরি

রাস্তার পাশে কার্টনে তরুণীর মরদেহ

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় এক পথচারী কৌতুহলবশত কার্টনটি খোলার পর মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই নারীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে বলে তাদের ধারণা।

“ডেন্টাল কলেজের ইমারজেন্সি গেটের উত্তর পাশে রাস্তার ওপর কার্টনটি ছিল। মরদেহটি প্রথমে একটি বস্তায় ভরে তারপর কার্টনে ঢোকানো হয়েছে। ভালো করে টেপ দিয়ে মুড়িয়ে কার্টনটি সেখানে ফেলে যাওয়া হয়েছে।”

শফিকুল ইসলাম বলেন, “মৃতের পরিচয় এখনো জানা যায় নাই। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি। রাতে হয়ত কেউ মরদেহটি ফেলে গেছে। দেখে মনে হচ্ছে বুধবার রাতেই হত্যা করা হয়েছে।”

এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে এই পুলিশ কর্মকর্তা জানান।